মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা: মুরাদনগরে কৃষকলীগ নেতা গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। বুধবার(১ এপ্রিল) রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলা নবীপুর পশ্চিম ইউনিয়ন রহিমপুর গ্রাম এলাকার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশ্রাফুল ইসলাম (৩৮) রহিমপুর গ্রামের আবদুর রহমানের ছেলে ও কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য।
মুরাদনগর থানা সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে মুরাদনগর থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পালাতক থাকা আসামি আশ্রাফুল ইসলাম নিজ এলাকায় অবস্থান করছে এমন তথ্যের সংবাদের ভিত্তিতে
গত বুধবার রাতে মুরাদনগর থানার এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে পুলিশ রহিমপুর গ্রামের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, সন্ত্রীস বিরোধী আইনের মামলায় পালাতক আসামিকে গ্রেফতার করে ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত আসামি বিরুদ্ধে পূর্বের ১১টি মামলা রয়েছে।