কালিগঞ্জ সংবাদদাতা : উপজেলার পল্লীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে নারী পুরুষসহ মসজিদের মুসুল্লীরা। জুম্মা’র নামাজবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে মাদকের সাথে জড়িতদের আটকপূর্বক আশু ব্যবস্থা গ্রহনের দাবী। জানাগোছে, উপজেলার দক্ষীন শ্রীপুর ইউনিয়নের ভগবান যশোমন্তপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম তার সহযোগী মাসুম শাহ ও শাহিনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। গত শুক্রবার (২৭ মার্চ-২৬) জুমার নামাজ শেষে শাহাজী পাড়া বাইতুন নূর জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শতাধিক মুসুল্লির অংশগ্রহণে মানববন্ধনে বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আব্দুল আজিজ সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, শিক্ষক সালাউদ্দিন আহমেদ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ রওশান আলী, ইউপি সদস্য আব্দুল গনি, জামায়াত নেতা ওমর ফারুক, রেজাউল সাহাজী এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করে বলেন, মনিরুল ইসলাম মূলত সাতক্ষীরার সাতানী গ্রামের বাসিন্দা হলেও তিনি ভগবান যশোমন্তপুর এলাকায় এসে মাদকের বিস্তার ঘটিয়েছেন।
গ্রাম-গঞ্জ-শহর
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে মানববন্ধন
উপজেলার পল্লীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে নারী পুরুষসহ মসজিদের মুসুল্লীরা।
Printed Edition