শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। এ সময় শ্রীপুর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোঃ আতাউর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলা, আমলসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন, গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, শ্রীকোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কুলসুম খাতুনসহ বিভিন্ন ইউনিয়নের সচিব ও উপজেলা প্রশাসনের কর্মচারীগণ।