জামালপুর সংবাদদাতা : জামালপুর সদরের জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের চেচুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আব্দুল আওয়াল (৭০) নামে একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। সোমবার ৯ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার নরকোনায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আওয়াল মুক্তাগাছা উপজেলার চেচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার বাড়ী জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাজাপুর গ্রামে। তার পিতার মৃত আব্দুল কাদের। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী,আদর্শ শিক্ষক ফেডারেশন ঘোড়াধাপ ইউনিয়ন সভাপতি ছিলেন। তিনি নিজে মটরসাইকেল চালিয়ে চেচুয়া যাচ্ছিলেন। পথিমধ্যে নরকোনা গ্রাম এলাকায় পৌছলে জামালপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
গ্রাম-গঞ্জ-শহর
জামালপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
জামালপুর সদরের জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের চেচুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আব্দুল আওয়াল (৭০) নামে একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।