ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকালে ঠাকুরগাঁও শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালনা টিম সদস্য এবং সাবেক নীলফামারী জেলা আমীর মো: আব্দুর রশিদ সরকার।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালনা টিম সদস্য এবং সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।
জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর এর সঞ্চালনায় মাহফিলে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, ঠাকুরগাঁও শহর আমীর অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ্ শামীম, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফজলে রাব্বি মোর্তজাবী, সালন্দর ইসলামীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের ঠাকুরগাঁও জেলা সভাপতি মাওলানা সাঈফ আহমেদ সাঈফী, প্রমুখ।
বক্তাগণ পবিত্র মাহে রমযানকে কাজে লাগিয়ে আল কুরআনের নির্দেশনা অনুযায়ী পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা লক্ষ্য সামনে রেখে সকল ব্যাক্তিগত ও সাংগঠনিক কর্মকা- পরিচালনার আহ্বান জানান।
মাহফিলে ডাক্তার, আইনজীবী, ব্যাংকার, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ অংশ গ্রহণ করেন।