রেলওয়ে এমপ্লয়িজ লীগের বার্ষিক সম্মেলন
রাজবাড়ী সংবাদদাতা : গতকাল ৪ মার্চ বুধবার বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের রাজবাড়ী জেলা শাখার বার্ষিক সম্মেলন স্থানীয় আজাদী ময়দানস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। রাজবাড়ী শাখার সভাপতি মোঃ সেকেন পাট্রাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আক্তারুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ আনিসুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম শ্রমিকের সাথে সুন্দর আচরণ করার যে নির্দেশ দিয়েছে, তা আর কোন ধর্মেই বলা হয় নাই, তিনি আরও বলেন, ইসলাম বলেছে, “ শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করে দাও” রমযান মাসে শ্রমিকের কাজ কমিয়ে দাও। শ্রমিকের সাথে সুন্দর, ইনসাফ ভিত্তিক আচরণ করতে বলেছে। এ কথা গুলো ইসলাম ছাড়া আর কোথাও পাওয়া যাবেনা।
তাই মাহে রমযান এসেছে মালিক ও শ্রমিকের মাঝে একটি আত্মার বন্ধন সৃষ্টি করতে।
তিনি বলেন, কুরআন মানুষের হেদায়েতের জীবন বিধান হিসেবে নাযিল হয়েছে, তাই কুরআনের আলোকে জীবন গঠন করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাহলে দুনিয়া এবং পরকালে শান্তি লাভ করা সম্ভব।
দিন ব্যাপি সম্মেলন শেষে রাজবাড়ী জেলায় আগামী বছরের জন্য মোঃ সেকেন পাট্টাদার কে সভাপতি এবং মোঃ আনিসুর রহমানকে সেক্রেটারি করে ৪১ সদস্য বিশিষ্ট বি আর ই এল এর রাজবাড়ী কার্য নির্বাহী জেলা কমিটি গঠন করা হয়।
পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিগত দিনে আল্লার দ্বীনের জন্য যে সকল শ্রমিক জীবন দিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা শাখার উদ্যোগে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, উলামা-মাশায়েখ, ব্যবসায়ীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেলে মাগুরা জেলা অডিটোরিয়ামে (নোমানী ময়দান সংলগ্ন) আয়োজিত এ ইফতার মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এছাড়া জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সুধীজনরাও উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে জেলা জামায়াতের আমীর মুশতারশেদ বিল্লাহ বাকেরের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ ও সহকারী সেক্রেটারি মারুফ কারখীর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের এমপি জেলা বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ। বক্তব্য রাখেন মাগুরা প্রসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবর রহমান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ, খেলাফত মজলিসের মাওলানা ডক্টর ফায়জুল ইসলাম মনির, ইসলামী আন্দোলনের মাগুরা জেলার সহকারী সেক্রেটারি মোঃ উসমান গণি সাইফী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, ইসলামী ছাত্র শিবিরের মাগুরা জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোঃ হুসাইনসহ আরো অনেকে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি বিশিষ্ট ব্যাংকার মোঃ মাসুদুল আলম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান,শালিখা আমীর সহকারী অধ্যাপক মাওলানা আফছার আলী, মহম্মদপুর উপজেলা আমীর মাওলানা নুর আহমেদ,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বি এন পি’র যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন, জেলা যুব দলের আহবায়ক এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল,জেলা বি এন পি’র সদস্য কুতুবউদ্দিনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বাঁশখালী (চট্টগ্রাম) : বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ১১ দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার চেচুরিয়া এলাকায় অবস্থিত সেভেন স্টার কনভেনশন হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমযানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। ভ্রাতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘রমযান আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষা আমাদের ন্যায়, ইনসাফ ও মানবিকতার পথে চলতে উদ্বুদ্ধ করে।’
মুসলিম বিশ্বের চলমান সংকট প্রসঙ্গে তিনি বলেন, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি মানবতাবিরোধী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ‘বাঁশখালীর সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে আমি এ জনপদকে এগিয়ে নিতে চাই। যারা আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন, তাঁরা যেমন আমার আপন, তেমনি সকল নাগরিকই আমার প্রিয়জন। বৃহত্তর বাঁশখালীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।’ তিনি জানান, খাল খননের একটি প্রকল্প ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং একটি পরিকল্পিত ও সুন্দর বাঁশখালী গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মতভেদ থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব গড়ে তোলা জরুরি। তিনি বলেন, ‘সরকার যদি সঠিক ও ন্যায়ের পথে অগ্রসর হয়, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগিতায় থাকবে। তবে ন্যায়ের পথ থেকে বিচ্যুতি ঘটলে জনগণ আবারও প্রতিবাদে সোচ্চার হবে। তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।’
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, শূরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, চট্টগ্রাম জেলা পশ্চিম ছাত্রশিবির সভাপতি পরমানুর রহমান জাহিন, নেজামে ইসলাম পার্টির উপজেলা প্রধান সমন্বয়ক ক্বারী ফজলুল করিম জিহাদী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম ছানবী, প্রবীণ আইনজীবী আলহাজ নুরুল আবছার, সিনিয়র আইনজীবী মুজিবুল হক চৌধুরী, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, উপজেলা নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা শহিদ উল্লাহ এবং খেলাফত মজলিশের উপজেলা দায়িত্বশীল মাওলানা সাদুর রশিদ।
এছাড়াও মাওলানা আব্দুর রহমান, মাওলানা জাকের আহমদ, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, সৈয়দ মরতুজা আলী, ফরিদ উদ্দীন চৌধুরী বাবু, খোরশেদ আলী চৌধুরী, মাওলানা সোলাইমান, মাওলানা এনামুল হক জিহাদী, অধ্যক্ষ মোশাররফ হোসাইন, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর : মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে রাজনৈতিক, প্রশাসনিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানার্থে, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মেহেরপুর কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান (এমপি), অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-( গাংনী-২) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজমুল হুদা (এমপি)জেলা নায়েবে আমীর মাওলানা মহাবুবু উল আলম, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, ১১ দলীয় জোটের অন্যতম শরিকদলের এবি পার্টির জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল,,
জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি, মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, গাংনী উপজেলা আমী ডাক্তার রবিউল ইসলাম,পৌর আমীর সোহেল রানা ডলার, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, গাংনী উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, মুজিবনগর উপজেলা সেক্রেটারি খাইরুল বাশার, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সহ ১১ দলীয় জোটের ও জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ঈদগাঁও, কক্সবাজার : জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার ঈদগাঁও অঞ্চলের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকালে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে এ ইফতার অনুষ্ঠিত হয়।
এসময় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহীদুল হকের সভাপতিত্বে ফুলকুঁড়ি ঈদগাঁও অঞ্চলের পরিচালক আল মাহমুদের সমন্বয়ে মাহির আবরার রুহানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর কক্সবাজার শহর শাখার সহকারী পরিচালক তাসরিফুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন মাওলানা নুরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন মাওলানা ছৈয়দ নুর ।
এতে সঙ্গীত পরিবেশন করেন ফুলকুঁড়ি আসরের শিশু শিল্পীরা। ত্রিপুরা ভাষায় ইসলামী সংগীত পরিবেশন করেন নও মুসলিম মাহমুদ ত্রিপুরা। ইফতারের পূর্ব মুহূর্তে পাঁচজন নও মুসলিম শিশুকে ফুলকুঁড়ি আসরের পক্ষ থেকে পাঞ্জাবি উপহার দেয়া হয়।
উক্ত ইফতার অনুষ্ঠানে ঈদগাঁও উপজেলার স্বনামধন্য স্কুল-মাদরাসার শতাধিক কচিকাঁচা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষার পাশাপাশি সুস্থ সংস্কৃতির প্রতি শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।
ছাতকের ছৈলায় জামায়াতের ইফতার মাহফিল
ছাতক চট্টগ্রাম : বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রামাদ্বান হোক জীবন পরিবর্তনের মাস। রামাদ্বান আসে, রামাদ্বান যায়, মু’মীন জীবনে পরিবর্তন হয় খুবই কম। হক আদায় করে রোযা রাখার দুর্বলতার কারণে মাসটি থেকে সবাই ফায়দা অর্জন করতে পারে না। শুধুমাত্র উপোস থাকার নাম রোযা নয়। ঈমান ও আত্মপর্যালোচনার সাথে রোযা রাখতে হবে। নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।
তিনি বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখা আয়োজিত রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শ্রীনগরে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গ্রামের বিশিষ্ট মুরুব্বি জমির আলী।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ছৈলা আফজলাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি আরাফাত আহমদ রাহাত, সেক্রেটারি তাহমিদ আলম, সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার হোসাইন আহমদ লনি, ছাত্রশিবির ছাতক পূর্ব আদর্শ শাখার সভাপতি ছাত্রনেতা রবিউল ইসলাম, কলেজ সভাপতি হাবিবুর রহমান জুনেদ।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাউয়া ইউনিয়ন জামায়াত নেতা কবি নজরুল ইসলাম, শ্রীনগর গ্রামের বিশিষ্ট মুরুব্বি জনাব মল্লিক উদ্দিন, নিজাম উদ্দিন, নোয়াপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল মনাফ, ছাদ উদ্দিন, রাধানাগর গ্রামের বিশিষ্ট মুরুব্বি জামায়াত নেতা আব্দুর রহমান, জুনেদ আহমদ ও স্থানীয় ইউনিটের সেক্রেটারি আব্দুল্লাহ ইমরুল নাসিম প্রমুখ।
শ্রীপুর (গাজীপুর) : পবিত্র মাহে রমযান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা শাখা।
মঙ্গলবার (০৩ মার্চ ) বিকেলে গাজীপুর সদরে অবস্থিত পুষ্পদাম চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জাহাঙ্গীর আলম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর জেলা। তিনি তার বক্তব্যে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগীয় সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর জেলা। আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মোহাম্মদ আব্দুল হাকিম, শ্রীপুর উপজেলার আমীর মাওলানা নুরুল ইসলাম, গাজীপুর উপজেলা আমীর মোহাম্মদ আলাউদ্দিন, সামসুল হুদা লিটন,সভাপতি, সাংবাদিক ফোরাম,গাজীপুর জেলা, সহকারী সেক্রেটারির আবুল কালাম আজাদ,শ্রীপুর পৌর সেক্রেটারি আবুল হোসাইন সহ আরো অনেকে। ইফতার মাহফিলে উপজেলা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর অধস্তন প্রতিষ্ঠানে বেতন-ভাতা, নিয়োগ, বদলি ও পদোন্নতি নিয়ে বিদ্যমান বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি বলেন, তেল খাত দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ খাত; এখানে শ্রমিকদের অধিকার খর্ব করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।ইপিজেড সংলগ্ন কাসাব্লাঙ্কা রেষ্টুরেন্টে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন (বিপিসি) শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্টর সভাপতি আবু নাঈম সুজনের সভাপতিত্বে সহসভাপতি জাহেদুল আলমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ৪০ নম্বর ওয়ার্ডের আমীর মুহাম্মদ ইউসুফ,সহ-সভাপতি জুনায়েদ চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন পদ্মা সিবিএ এর সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন।
আরো উপস্থিত ছিলেন এলপিজি লি: এর সিবিএ সাধারণ সম্পাদক জনাব তাবিরুল ইসলাম,সেক্টর সহ-সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ মুহাম্মদ সেলিম,মুহাম্মদ ইমরান হোসাইন,সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।