রংপুর অফিস : রংপুরে অতিদরীদ্র ১৭৯টি পরিবারের মধ্যে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে অর্থ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নগরীর আজিজ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে গত মঙ্গলবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর-এর এরিয়া প্রোগামের সিনিয়র ম্যানেজার উত্তোম দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার র্বাণাড কুজুর, কোয়ালিটি স্পেশালিস্ট মোহাম্মদ শাহ্ কামাল, রংপুর ও নীলফামারীর কোয়ালিটি স্পেশালিস্ট পল্লব কান্তি রায় ও আজিজ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন কুমার সরকার, সমাজ সেবক ফরহাদ হোসেন মন্ডল, সিসিটির সভাপতি মোহাম্মদ নওশাদ হোসেন, ২৭ নম্বর ওর্য়াড ইউএনডিসির সভাপতি সুমি আক্তারউপকার ভোগী সোমা আকতার প্রমুখ।
এসময় সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, দরিদ্র জনগোষ্ঠির আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে এবং জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ সমাজের দরিদ্র মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অর্থ তাদের বিনিয়োগের মাধ্যমে আয় বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে রংপুর মহানগরীর ৭টি ওয়ার্ডের অতিদরিদ্র ১৭৯টি পরিবারের মধ্যে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে অর্থ সহায়তা হিসেবে প্রত্যেককের মধ্যে ১০ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়।