কুমারখালী (কুচ্ছিা) সংবাদদাতা : কুচ্ছিার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩রা এপ্রিল শুক্রবার সন্ধ্যায় শহরের আল ফালাহ মিলনায়তনে পৌর জামায়াতের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ আফতাব উদ্দিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা শামসুদ্দিন আহমাদ ও উপজেলা কর্মপরিষদ সদস্য, সাবেক পৌর আমীর এ্যাড: রবিউল ইসলাম (এপিপি)।

পৌর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা।

অনুষ্ঠানের শুরুতে এমপি মো: আফজাল হোসেনকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এসময় উপস্থিত নেতা কর্মীরা এমপিসহ উপজেলা নেতৃবৃন্দের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে উত্তর দেয়া হয়।