রংপুর অফিস

বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যতদিন সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে না, ততদিন দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাবে না এবং তাঁদের ভাগ্যের কোন পরিবর্তন হবে না।

তিনি গতকাল মার্চ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, গোলামী থেকে মুক্তি পাওয়াই স্বাধীনতা। তবে প্রকৃত স্বাধীনতা আমরা পাইনি। বার বার পরাশক্তিদের বিষাক্ত ছোঁবল আমাদের স্বাধীনতার স্বাদকে লুন্ঠিত করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ দেশে যে স্বাধীনতা এসেছে। সেই গণতন্ত্রের স্বপ্ন এবং অঙ্গিকার টুটি চেপে হত্যা করে এদেশে এক দলীয় শাষন প্রতিষ্ঠা করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং নির্যাতিতাদের প্রকৃত তালিকা নিয়ে বিভ্রান্ত ছড়ানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত এর সঠিক সংখ্যা চিহ্নীত করা হয়নি। তিনি এই পরিসংখ্যান সঠিক ভাবে প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানান। এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, এদশ গরীব নয়, দেশের শাষক গোষ্ঠি সময়ে সময়ে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাঁচার করে এদেশকে গরীব বানিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বেলাল এমপি বলেন, আমাদের স্বাধীন জন্মভূমি নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকতে চাই। কিন্তু আধিপত্যবাদ শক্তি আমাদের সেই অধিকার কেড়ে নিতে চায়। একটি দল ৭৩ সালে গণতন্ত্র হত্যা করে এক দলীয় শাসন কায়েম করেিেছল। ২৬ শের র্নিবাচনেও আর একটি দল জনগণের রায় ইঞ্জিনিয়ারিং করে কেড়ে নিয়ে জন প্রত্যাশা ধ্বংস করেছে।

এ সময় ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস (এফডিইবি) এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুস সাত্তার শাহ্ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জামায়াতের রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, মহানগর শুরা সদস্য শাহ্ মোহাম্মদ নুর হোসাইন, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সহকারী সেক্রেটারি আল আমীন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী, কোতয়ালী থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

পরে বিকেলে এটিএম আজহারুল ইসলাম এমপি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বদরগঞ্জ পৌরসভার মডেল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি ৭১ এর মহান মুক্তি যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, এ দেশের মানুষ লড়াকু। ৭১ থেকে ২৪ শের জুলাই বিপ্লব পর্যন্ত বুকের রক্ত দিয়ে দেশের মানুষ তা প্রমান করেছ। জুলাই বিপ্লব না হলে আমি এবং সরকার দলের অনেক নেতা আজ মুক্ত পরিবেশে সংসদ সদস্য হতে পারতাম না। অনেকে দেশে আসতে পারতো না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে হাসিনার মতই পরিণতি হবে।

বদরগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা মাহফুজুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।