দিনাজপুর জেলার উপজেলায় সন্ত্রাসী ভূমিদস্যুদের ৬০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় স্বত্ব দখলীয় নিজ রেকর্ডকৃত জমি জবর দখলের চেষ্টা। এলাকায় ব্যাপক উত্তেজনা। অভিযোগে প্রকাশ উপজেলার দেবখন্ডা গ্রামের মৃত কামাল উদ্দীনের পুত্র বদিউজ্জামান জানান তাদের স্বত্ব দখলীয় ২১১ ও ২২৭ খতিয়ান ভুক্ত প্রায় ১৬ একর ফসলী জমি তারা রেকর্ড ও ক্রয় সূত্রে মালিকানা প্রাপ্ত হয়ে দীর্ঘ ৬০ বছর ধরে ভোগ দখল করে আসছেন। জমির মালিকানা থাকার পরেও এলাকার সফেত আলী ফকিরের পুত্র সামসুদ্দিন ফকির ও তার পুত্র শাহীন, শামীম ও হারুনুর রশীদসহ কিছু সন্ত্রাসী লোকজন মিলে উক্ত খতিয়ান ভুক্ত জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। তারা নানা ভাবে জমির মালিক বদিউজ্জামান, তার ভাই ও বর্গা চাষীদের ভয় ভীতি প্রদর্শন করা সহ প্রাণ নাশের হুমকি দিচ্ছেন এবং ৬০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন বলে বদিউজ্জামান ও তার ভাইদের অভিযোগ। ভুক্তভোগী বদিউজ্জামানের পরিবার জানান জমি দখলকে কেন্দ্র করে ১২ ডিসেম্বর স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়, মামলা নং- ১০। যা বর্তমানে আদলতে বিচারাধীন। গত ১৭ ফেব্রুয়ারি ভূমিদস্যু সন্ত্রাসী সামসুদ্দিন গং জমি দখলের চেষ্টায় বর্গা চার্ষীদের ভয় ভীতি দেখিয়ে জমি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি দ্রুত স্থানীয় থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বদিউজ্জামান ও তার তিন ভাই মিলে হাকিমপুর থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। স্থানীয় থানা কর্তৃপক্ষ বদিউজ্জামানের দায়েরকৃত অভিযোগের সত্যতা যাচাই এর জন্য তদন্ত করেন। পুলিশ তদন্তে বদিউজ্জামানের সত্যতা প্রমাণ পেয়ে আসামীদের বিরুদ্ধে জিডির ভিত্তিতে নন এফআইআর প্রসিকিউশন মূলে মামলা করেন। যাহার নং- ৪৫।
গ্রাম-গঞ্জ-শহর
হাকিমপুরে সন্ত্রাসী ভূমি দস্যুদের ৬০ লাখ টাকা চাঁদা দাবি
দিনাজপুর জেলার উপজেলায় সন্ত্রাসী ভূমিদস্যুদের ৬০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় স্বত্ব দখলীয় নিজ রেকর্ডকৃত জমি জবর দখলের চেষ্টা। এলাকায় ব্যাপক উত্তেজনা।