অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: অষ্টগ্রাম ও বাজিতপুরের বহুল আলোচিত ও অত্যান্ত গুরুত্বপূর্ণ পাটলী ফেরী ঘাটে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে প্রতিনিয়তই যাত্রীদের নিকট থেকে অনৈতিক ভাবে ভাড়া আদায় করা হচ্ছে বলে জানা যায়। যেখানে ফেরী ঘাটে সরকারী চার্ট অনুযায়ী ৩০টাকার ভাড়া ৪০০ টাকা, ৫ টাকার ভাড়া ২০ টাকা, ৫০ টাকার ভাড়া ৭০০-৮০০ টাকা, ৯৫টাকার ভাড়া ৭০০-১০০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এখানে কেউ প্রতিবাদ করলে তাদের হাতে হতে হচ্ছে চরম হেনস্থা ও দূর ব্যাবহারের স্বীকার। এভাবেই প্রতিনিয়ত যাত্রীদের নির্যাতন ও হয়রানি করা হচ্ছে বলে জানা যায়। সড়ক ও জনপথ কিশোরগঞ্জ নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সালের সাথে যোগাযোগ করলে, তিনি জানান আমাদের প্রয়োজনীয় জনবল না থাকায় আমরা এর ব্যবস্থা নিতে পারছিনা।জন বলের অভাবে আপনি এ দায়িত্ব এড়িয়ে যেতে পারেন কিনা?এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই এ দায় আমাদের বলে স্বীকারোক্তি করছেন বলে জানা যায়। এজন্য আমরা খুবই বিব্রত অবস্থায় আছি। তবে খুব শীঘ্রই বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় এ বিষয়ে পদক্ষেপ নিবেন বলে জানা যায়।
গ্রাম-গঞ্জ-শহর
পাটলী ফেরি ঘাটে যাত্রীদের চরম দুর্ভোগ
অষ্টগ্রাম ও বাজিতপুরের বহুল আলোচিত ও অত্যান্ত গুরুত্বপূর্ণ পাটলী ফেরী ঘাটে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।