বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের সহকারী সেক্রেটারি, সদস্য (রুকন) সিদ্দিকুর রহমান এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি বলেন, সিদ্দিকুর রহমান এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
উল্লেখ্য, সিদ্দিকুর রহমান স্ট্রোকজনিত কারণে গত শনিবার আনুমানিক বিকাল সাড়ে ৫টায় ৪৯ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ঐদিন রাত ১০টায় হানুর বাড়াদি গ্রামের ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাঁকে হানুর বাড়াদি সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।