কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। গত ৪ এপ্রিল দুপুরে উপজেলার ২ নং আমড়াজুড়ি ইউনিয়নের হরিণধারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম মুসকান আক্তার। সে ঐ এলাকার মোঃ জিয়াউর রহমানের মেয়ে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরের দিকে শিশু মুসকান বাড়ির উঠানে খেলা করছিল। পরিবারের অসতর্কতায় শিশুটি বাড়ি সংলগ্ন খালে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।