ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : জেলা বাস্তবায়িত হয়নি ফুলবাড়ীতে। ৬টি উপজেলা প্রাণকেন্দ্র ফুলবাড়ী। ৬টি উপজেলাবাসী দীর্ঘদিন ধরে ফুলবাড়ী বিরামপুর মধ্যবর্তী স্থানে জেলা করার জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছেন। এই এলাকার মানুষ দুর্ভোগের কারণে ফুলবাড়ী জেলা বাস্তবায়ন চায়। ফুলবাড়ীতে জেলা বাস্তবায়িত হলে এই এলাকার মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। ফুলবাড়ী উপজেলা সহ ৬টি উপজেলা পূর্বাঞ্চল জেলা বাস্তবায়ন কমিটিও গড়ে তোলেন। ৬টি উপজেলার ভৌগলিক সীমা রেখা, দূরত্ব, পরিবেশের উন্নয়নের কথা চিন্তা করে ১৯৭৮ সালে ০৯ মে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এক জনসভায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুলবাড়ীকে মহকুমায় উন্নতি করার চূড়ান্ত ঘোষণা দেন। যাহার স্মারক নং-১৭/১৭(২)পোপ/৭৯-৬২৮। তারিখ: ১৪/০৬/১৯৭৯ইং। এর গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু পরবর্তীতে তৎকালীন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আততায়ীর হাতে নির্মমভাবে নিহত হন এবং রাজনৈতকি পটপরিবর্তনের কারণে তার দেয়া ঘোষণা বাস্তবিয়িত হয়নি। তৎকালীন রাষ্ট্রপতির ইচ্ছাকে বাস্তয়ন করার মধ্যদিয়ে তার আত্মার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন বলে অত্র অঞ্চলের ৬টি উপজেলার মানুষ বিশ্বাস করেন। ফুলবাড়ী উপজেলা বাস্তাবায়নের একটি শক্তিশালি নাগরিক কমিটি গঠন করা হয়। এই কমিটির তৎকালীন পৌর মেয়র শাহাজাহান আলী সরকার পুতু আহ্বায়ক ছিলেন। এই কমিটি দীর্ঘদিন ধরে জেলা বাস্তবায়নের ক্ষেত্রে ক্রমনয়ে আন্দোলন করে আসছে। ফুলবাড়ী জেলা বাস্তবায়নে যে কারণে জোরাল দাবী উঠেছিল বিভিন্ন মহলের তা হচ্ছে ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর, পার্বতীপুর, বিরামপুর, ফুলবাড়ী।
গ্রাম-গঞ্জ-শহর
ফুলবাড়ী জেলা করার দাবি সেই তিমিরেই রয়ে গেল
জেলা বাস্তবায়িত হয়নি ফুলবাড়ীতে। ৬টি উপজেলা প্রাণকেন্দ্র ফুলবাড়ী।