কুমিল্লা অফিস

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা মহানগরী জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।আলোচনা সভা পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।

মাদারগঞ্জ (জামালপুর)

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাওলানা নূরুল আমীনের সভাপতিত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধিনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য পেশ করেন–

জেলা শাখার সেক্রেটারি এডভোকেট আব্দুল আউয়াল সহ উপজেলার নেতৃবৃন্দ।

পতœীতলা (নওগাঁ)

নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী মাধ্যমে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পতœীতলা থানা, নজিপুর পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২, নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ স্কাউট, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটি, দলিল লেখক সমিতি, এনজিও ফোরাম, দি হাঙ্গার প্রজেক্ট, সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে দোয়া মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, প্রণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, মৎস্য কর্মকর্তা রুজিনা, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ। পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাও: হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মকিম, সেক্রেটারী হারুন অর রশিদ, নজিপুর পৌর জামায়াতের আমির মোফাসেল হক, সেক্রেটারি প্রভাষক আব্দুর রউফ,উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি ঘোষনগর ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আকতার ফারুক প্রমুখ।

ঝিকরগাছা (যশোর)

ঝিকরগাছা উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত আলোচনায় সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ,উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, উপজেলা যুববিভাগ সভাপতি আবিদুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা রেজাউল ইসলাম,হা:রেজাউল করিম, পৌর আমীর আব্দুল হামিদ, শিবিরের নেতৃবৃন্দ।

সীতাকু- (চট্টগ্রাম)

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সীতাকু- উপজেলা জামায়াত এক আলোচনা সভার আয়োজন করেছে। ২৬ মার্চ বিকেলে জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা প্রদান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমূর আলাউদ্দিন শিকদার। প্রধান আলোচক ছিলেন সীতাকু- আসন থেকে এমপি প্রার্থী জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক চৌধুরী।

তিনি বলেন জুলুমবাজ সরকার বিগত আমলে ৪১ সাল পর্যন্ত দেশ শাসন শোষণ করার ঘোষণা দিয়েছিল কিন্তু তাদের অপকর্ম দূর্ণীতির কারনে ছাত্রদের তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সুতরাং ঐ আওয়ামী আমল থেকে শিক্ষা নিতে জনতার গণরায়কে মেনে নিয়ে জুলাই সনদ দিয়ে দেশ পরিচালনা করুন। না হলে সাধারণ জনতা আবারও রাজপথে নেমে ঢাকা ঘেরাও করবে।

উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ তাহের এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা

শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি জসিম উদ্দীন আজাদ,, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা এড. মোস্তফানুর,

সাবেক আমীর তাওহিদুল হক চৌধুরী, এডভোকেট হুসাইন মোঃ আশরাফ,শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মেজবাহউল আলম রাসেল, কমিশনার রায়হান,পৌর আমীর হাফেজ আলী আকবর প্রমুখ।

কমলনগর (লক্ষ্মীপুর)

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ বেদীতে সকাল ৬টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান এর নেতৃত্বে সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসাইনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার হোসেনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোহাম্মদ আবুল খায়ের ও সাধারন সম্পাদক আকরাম হোসেনের নেতৃত্বে জামায়াতে ইসলাম, রাজনৈতিক দল জেএসডি, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ সোলেমান হোসেন। এসময় আরও স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম।

কালাই (জয়পুরহাট)

দিবসের শুরুতেই কালাই সরকারি মহিলা কলেজে মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বিকেলে কালাই পৌরসভা জামায়াতের আয়োজন দারুল ইসলাম ট্রাষ্টে মাওঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মোঃ মুনছুর রহমান, নায়েবে আমীর অধ্যক্ষ তাইফুর রহমান, আব্দুর রউফ, উলামা বিভাগের সেক্রেটারি মাওঃ মোজাফ্ফর হোসেন বক্তব্য রাখেন। পরিচালনায় ছিলেন আহম্মেদাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর গোলাম আজম।

২৬ শে মার্চ সকালে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী মহান শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্প স্তব অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এক মনোজ্ঞ কুছ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপির সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা রং বেরংয়ের পোশাকে সজ্জিত হয়ে কুচকাওয়াজে অংশগ্রহণ এবং ডিসপ্লে প্রদর্শন করে।

লালমোহন (ভোলা)

কর্মসূচির মধ্যে ছিল বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতিফলক পুষ্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধণা জ্ঞাপন এবং পুরস্কার বিতরণ।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশন (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ, ওসি অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ও গণ্যমান্য বৃক্তিবর্গ।