শ্রীপুর মাগুরা সংবাদদাতা: মাগুরার সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানের জন্য জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ১১ টি অভিযোগ বক্স স্থাপন করেছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের মূল ফটকের সামনে স্থাপিত অভিযোগ বক্সটি খোলেন মনোয়ার হোসেন খান এম পি। এ বক্সে সাধারণ মানুষের দেওয়া ৬ টি অভিযোগ পাওয়া যায়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন,সাধারণ মানুষের এমন অনেক সমস্যা আছে যেগুলো মানুষ প্রকাশ্যে বলতে পারেনা। সেই অভিযোগগুলো সমাধানের জন্য মানুষ লিখিতভাবে অভিযোগ বক্সে দিতে পারে। তাহলে আমরা সে অভিযোগগুলো পর্যালোচনা করে তোর সমস্যা সমাধানের জন্য জোর চেষ্টা চালাবো। আমরা মাগুরার আপামর জনসাধারণকে সাথে নিয়ে জেলার উন্নয়ন করতে চাই। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপিত অভিযোগ বক্সগুলো খুলে তা থেকে সংগৃহিত অভিযোগ গুলো নিয়ে আলোচনা করে যথাযথভাবে সমাধান করা হবে।