মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার জেলা শহরের বেসরকারি হাসপাতালে অপারেশনের (সিজার) মাধ্যমে সন্তানের জন্মদানে গলাকাটা ফি নিচ্ছেন চিকিৎসকরা। এমন অভিযোগ ভোক্তভোগীদের। চিকিৎসকদের এমন অমানবিক বাণিজ্যে বিপাকে জেলার মধ্যবিত্ত ও নি¤œ আয়ের মানুষ। জানা যায়, পার্শ্ববর্তী জেলা থেকে মৌলভীবাজারে সিজার অপারেশনে দ্বিগুন ফি নেন চিকিৎসকরা। মৌলভীবাজারে সিজার অপারেশনে চিকিৎসকদের ফি দিতে হয় ৭-১০ হাজার এবং এনেস্থিসিয়া ফি ৩-৪ হাজার টাকা। অথচ পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জে সিজার অপারেশনে চিকিৎসকরা নেন ৩-৪ হাজার এবং এনেস্থিসিয়া ফি ২৫’শ-৩ হাজার টাকা। সুনামগঞ্জ ও বাক্ষ্মণবাড়িয়া সহ আশপাশের জেলায় একই রেট। মৌলভীবাজারের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, গাইনি সার্জনরা প্রতিদিন প্রায় ৩/৪টা আবার কেউ কেউ আরও বেশি সিজার করে থাকেন। এথেকেই তারা প্রতিদিন বড় অংকের টাকা আসে। চেম্বারে রোগীর ভিজিট ও অন্যান্য সুবিধাতো রয়েছেই।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলা ৫১, রাজনগরে ৬, বড়লেখায় ১১, জুড়ীতে ১২, কমলগঞ্জে ১৫, কুলাউড়ায় ২৩ ও শ্রীমঙ্গলে ২১ টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার রয়েছে।