যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ০৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের অংশ হিসেবে গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরে আগমনের পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তিনি চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক সাফল্য ও বিভিন্ন সূচকে চট্টগ্রাম বন্দরের ইতিবাচক প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে প্রতিনিধিদলকে অবগত করেন।
চেয়ারম্যান আরো উল্লেখ করেন- চট্টগ্রাম বন্দরে ISPS কোড বাস্তবায়নের মাধ্যমে বন্দর ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করেছে। বিশ্বের অন্যান্য বন্দরের ন্যায় চট্টগ্রাম বন্দরে ISPS Code এর বাস্তবায়ন কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়িত হয়েছে। সম্প্রতি সময়ে ইউএস কোস্টগার্ড ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) দলের দুই দিনব্যাপী অফিসিয়াল পরিদর্শন সম্পন্ন করেছে। পরিদর্শন শেষে ইউএস কোস্টগার্ড আইপিএস কর্তৃক প্রেরিত অফিসিয়াল পরিদর্শন রিপোর্টে চট্টগ্রাম বন্দরের বিরুদ্ধে কোনো পর্যবেক্ষণ (Zero Observation) উল্লেখ না থাকায় এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
চট্টগ্রাম বন্দর দিয়ে মাদক চোরাচালানের বিষয়ে প্রতিনিধিদল জানতে চাইলে চেয়ারম্যান, চবক তাদেরকে জানান যে, চট্টগ্রাম বন্দর দিয়ে সাম্প্রতিক সময়ে মাদক চোরাচালানের কোন রেকর্ড নেই। এছাড়া চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের অধুনিকায়ন ও ডিজিটাইজেশনের ফলে ভবিষতে চোরাচালানের কোন সুযোগ নেই। চট্টগ্রাম বন্দরের বর্তমান ও ভবিষ্যৎ প্রকল্প নিয়ে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরকে অপরাধ ও নিরাপত্তা সংক্রান্ত নানা প্রশিক্ষণ ও সহযোগিতা প্রধানের আশ্বাস ব্যাক্ত করেন। সভায় প্রতিনিধি দলের সাথে চবক এর পক্ষে আরো উপস্থিত ছিলেন পরিচালক (পরিবহন) এনামুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।