চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় সামাউল ইসলাম (৫৫) নামে এক নির্মাণ শ্রমিক মাটি চাপা পড়ে নিহত হয়েছেন । তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামের চতুর আলীর ছেলে । প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে আজিজুর রহমান চৌগাছা শহরের সনু ডাক্তার মোড়ে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন । এসময় হঠাৎ করে মাটি ধসে পড়লে সামাউল ইসলাম চাপা পড়ে আহত হয় । তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে এবং পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন । বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে । চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রাম-গঞ্জ-শহর
চৌগাছায় নির্মাণ শ্রমিক নিহত
যশোরের চৌগাছায় সামাউল ইসলাম (৫৫) নামে এক নির্মাণ শ্রমিক মাটি চাপা পড়ে নিহত হয়েছেন ।