নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় ছেলে সুমন ও ছেলের বউ খুশবুর অত্যাচারের প্রতিবাদে ও বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভ্ক্তুভোগী সাবেক সেনা সদস্য বাবা নাসির উদ্দীন ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা কেরামবোর্ড মোড়ে এ কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী বাবা নাসির উদ্দীন, মা রোকসানা বেগম, স্থানীয় ওমর ফারুকসহ অনেকে। মানববন্ধনে ভুক্তভোগী বাবা নাসির উদ্দীন বলেন, আমার ছেলে সুমন ও ছেলের বউ খুশবু কাছ থেকে ১৫ লক্ষ্য টাকা নিয়েছি বলে মিথ্যা অভিযোগ রটায়। এ টাকার জন্য ছেলে সুমন ও ছেলের বউ খুশবু বাবা নাসির উদ্দীন ও মা রোকসানা বেগমের উপর অত্যাচার চালাতে থাকে। এ ঘটনায় বাবা নাসির উদ্দীন ছেলে সুমন ও ছেলের বউ খুশবুর বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেন।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, সুমন বরপা এলাকায় তার বাবা মা ছাড়াও বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে অন্যত্র চলে গেছে। বরপা এলাকায় ৩ টি এনজিও থেকে ২ লাখ টাকা ঋন নিয়েছে। এছাড়া আনোয়ারা বেগমের কাছ থেকে ১ লাখ, মাজেদা ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এখন টাকার জন্য তার বাবা মার উপর অত্যাচার চালাচ্ছে।