রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে ঈদ উপহার হিসেবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, সাধারণ সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।