আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ল্যাব-৩-এ আধুনিক প্রযুক্তিনির্ভর একটি নতুন কম্পিউটার ল্যাব স্থাপন ও পরিদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই ল্যাবে প্রায় ৪০টি অত্যাধুনিক ম্যাক মিনি কম্পিউটার স্থাপন করা হয়েছে। এসব কম্পিউটার শিক্ষার্থীদের প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আমানুল্লাহসহ বিভাগের অন্যান্য শিক্ষক। এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আধুনিক প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে উন্নতমানের ল্যাব স্থাপন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নের জন্য এ ধরনের প্রযুক্তিনির্ভর ল্যাব অত্যন্ত সহায়ক। তিনি আশা প্রকাশ করেন, ম্যাক মিনি সমৃদ্ধ এই ল্যাব শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই আধুনিক কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের আইটি পেশাজীবী হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।
গ্রাম-গঞ্জ-শহর
আইআইইউসিতে সিএসই বিভাগের ল্যাব-৩-এ আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ল্যাব-৩
Printed Edition