চকবাজার লালচাঁদ রোডে লোকমান ম্যানসনের স্বত্বাধিকারী মুহাম্মদ লোকমান সহধর্মিণী নিলুফা ইয়াছমিন রোববার রাত ১১ টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার সকাল ১১টায় কাজেম আলী স্কুল এন্ড কলেজের মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, মিসকিন শাহ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুছা, মরহুমার ছেলে মুহাম্মদ রায়হান প্রমুখ।
জানাজায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, থানা কর্মপরিষদ সদস্য ও সমাজ সেবক মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ
মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদত গুলো কবুল করুন। তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন, আমীন।