কুষ্টিয়ায় মহিলা জামায়াতের জুলাই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের কুষ্টিয়া জেলা মহিলা বিভাগের আয়োজনে জুলাই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের তদারককারী মারজিয়া বেগম (এমপি)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের যেকোনো ঐতিহাসিক রূপান্তরে নারীদের অবদান অনস্বীকার্য। একটি ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের তদারককারী শামীমা বেগম।
তিনি তাঁর বক্তব্যে সামাজিক মূল্যবোধ সংরক্ষণ ও নারী সমাজকে আদর্শিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার মহিলা বিভাগের সেক্রেটারি মমতাজ জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যশোর -কুষ্টিয়া অঞ্চল পরিচালক মাসুমা পারভীন, যশোর-কুষ্টিয়া সহকারী অঞ্চল পরিচালক ফিরোজা ইয়াসমিন বিউটি। এছাড়া যশোর-কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলাবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্থানীয় বিপুলসংখ্যক নারী কর্মী ও সুধীজন অংশ নেন। সভা থেকে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।