বাংলাদেশ জামায়াতে ইসলামী গেন্ডারিয়া থানার (৪০নং ওয়ার্ড) উদ্যোগে রমযান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও পুরান ঢাকা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. মুহাম্মাদ আব্দুল মান্নান।

গেন্ডারিয়া উত্তর থানা জামায়াতের আমীর মোঃ গোলাম আজম এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী মুজাহিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও অফিস সম্পাদক কামরুল আহসান হাসান, গেন্ডারিয়া উত্তর থানা নায়েবে আমীর হাসানুল ইসলামসহ গেন্ডারিয়া অঞ্চলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।