রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরে রামগতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন স্কুল ফিডিং প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার ২৯ শে মার্চ আলেকজান্ডার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করা হয়। রামগতি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৬ টি স্কুলের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীদের একযোগে খাবার প্রদান করা হয়। বাংলাদেশ সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপির যৌথ আয়োজনে প্রকল্পটি পরিচালিত হচ্ছে এতে জনপ্রতি ৩৯-৪০ টাকার খাবার বিতরণ করা হবে। খাবারের মধ্যে থাকছে ফর্টিফাইভ বিস্কুট কলা মৌসুমী ফল সিদ্ধ ডিম পাউরুটি এবং দুধ সপ্তাহে পাঁচ দিন এসব খাদ্য বিতরণ করা হবে। শিক্ষার্থী উপস্থিতি বাড়ানো অপুষ্টি দূর করা এবং ঝরে পড়া রোধকল্পে ২০২৫ সালে থেকে ২৭সাল পর্যন্ত সরকার এই কর্মসূচি চালিয়ে যাবে। যাতে করে উপস্থিতির হার ৮০শতাংশের উপরে আনা এবং ড্রপ আউট হার ১০ শতাংশ কমানো যায়। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে দরিদ্র ও সুবিধা বঞ্চিত এলাকার শিশুদের বিদ্যালয় আসার আগ্রহ বৃদ্ধি করা।