নোয়াখালী : নোয়াখালীতে মানব কল্যাণ মজলিসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে হোয়াইট হল পার্টি সেন্টারে সংগঠনের প্রতিষ্ঠাতা ও দাতাদের কল্যাণ কামনায় কুরআন খানি ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
মানব কল্যাণ মজলিসের সেক্রেটারি ডা. বোরহান উদ্দিনের সঞ্চালনা ও অ্যাডভোকেট মঈদ উদ্দিন আহমেদ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
ঢাকা তামীরুল মিল্লাত কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল মাসনুন মো. আবদুল কাইয়ূম অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রমযানের তাৎপর্য তুলে ধরেন।
বিশেষ অতিথি নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মো. রফিক উল্যাহ।
নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হারুন অর রশিদ আজাদ, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নোয়াখালী কারামাতিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মুহাম্মদ আমীনুল্লাহ। ইফতারের আগে দেশ, জাতি এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও দাতাদের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
নবাবগঞ্জ (দিনাজপুর) : পবিত্র মাহে রমযানের তাৎপর্য তুলে ধরতে এবং সমাজের বিশিষ্টজন ও সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে উপজেলা কার্যালয় মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা আমীর মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ, জহুরুল ইসলাম শরীফ, বিডিবি নবাবগঞ্জ উপজেলা আহ্বায়ক হুমায়ুন কবীর, খেলাফত মজলিস নবাবগঞ্জ উপজেলা আহ্বায়ক মাহবুব আলম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নবাবগঞ্জ উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেন, এনসিপি যুব শক্তির মোঃ নাজিব, আহলে হাদীস আন্দোলন নবাবগঞ্জ উপজেলা সভাপতি অধ্যক্ষ এনামুল হক, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) দিনাজপুর জেলা সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ শাহিনুর রহমান, এনসিপি নবাবগঞ্জ উপজেলা সভাপতি গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান নূরের আলম সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমযান মাস মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। এ মাস কেবল ইবাদতের নয়, বরং সমাজে ন্যায়-ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠারও শিক্ষা দেয়। তিনি বলেন, একটি কল্যাণমুখী ও বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
জয়পুরহাট : বাংলাদেশ এক্স সোজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বেসওয়া) জয়পুরহাট জেলা কমিটির উদ্যোগে ইফতার পার্টি ও জয়পুরহাট-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে।
গতকাল শহরের ছমির হোটেল ও রেস্তোরা সেন্টারে আয়োজিত সংগঠনের সভাপতি অনারারী ক্যাপ্টেন মো: রেজাউল করিম (অব:) এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ।
সংগঠনের সাধারন স¤পাদক ওয়ারেন্ট অফিসার মো: শফিকুল ইসলাম (অব:) এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জেলা এনসিপি নেতা ওমর আলী, সংগঠনের সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার মো: আব্দুর রহিম (অব:), সহ সাধারণ সম্পাদক ওয়ারেন্ট অফিসার মতিউর রহমান (অব:) সহ অত্র সংগঠনের পাচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সভাপতি ও সাধারন স¤পাদক গন।
তিতাস (কুমিল্লা) কুমিল্লার তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে উপজেলার বাতাকান্দি বাজারের বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আব্দুল মতিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শরা সদস্য মোঃ নাজিম উদ্দীন মোল্লা।
বক্তারা সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের দলের মনোনীত প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়া এবং নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির তীব্র সমালোচনা করেন। তারা বলেন, “নির্বাচনে যাই ঘটুক না কেন, আমরা আল্লাহর ফয়সালাকেই চূড়ান্ত বলে মেনে নিয়েছি। মুমিনরা কখনো পরাজিত হয় না এবং সত্যের জয় অনিবার্য।” এছাড়া দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে তিতাস উপজেলার আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতে তিতাস উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ-কে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি ও জামায়াত নেতা মুহাম্মদ ছবির হোসেন-কে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বক্তারা তাদের এই দুই প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।
তিতাস উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামী আমির মনিরুজ্জামান বাহালুল, হোমনা উপজেলা জামায়াতের আমীর সাইদুল ইসলাম,মেঘনা উপজেলা জামায়াতের আমীর লোকমান ভূইয়া,তিতাস উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শাহাদাৎ হোসেন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন মুন্সি,তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন,তিতাস উপজেলা প্রেস ক্লাবের সভাপতি
নাজমুল করিম ফরুক,সমাজসেবক ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিলসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মংগলবার (৩মার্চ) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর বাজারে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। উত্তর বড়দল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আনোয়ার হোসেন এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, নায়েবে আমীর সেলিম হায়দার, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা রুহুল আমিন, আইনজীবী সাংবাদিক এডভোকেট মহসিন রেজা মানিক, শিক্ষাবিদ মোছায়েল আহমদ, বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজ এর শিক্ষক বাহাউদ্দীন, জামায়াত নেতা কামরুল ইসলাম প্রমুখ।
জামালপুর সংবাদদাতা : জামালপুরে পাঁচ রাস্তায় অবস্থিত সুনাম ধন্য সেবাদান প্রতিষ্ঠান হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতালের উদ্যোগে সোমবার ২মার্চ বিকেল ৫টার দিকে চিকিৎসকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল হাসপাতালে ভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, বুলবুল জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা, জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগ নস্টিক সেন্টার মালিক সমিতির সাবেক সাধারণত সম্পাদক, জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সভাপতি ও দেওয়ানগঞ্জ ডি. ডি এফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব রাখেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিশিষ্ট সার্জারী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো.মতিউর রহমানসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। দোয়া পরিচালনা করেন জামায়াত নেতা আব্দুল ওয়াহাব আলী মাস্টার।