গাইবান্ধা সংবাদদাতা: দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ২০১৯ এর আলোকে জরুরী সারাদান পদ্ধতি শক্তিশালী করন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার সকালে স্থানীয় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ লাইলাতুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকার (বাজেট ও হিসাব) উপরিচালক মোঃ আব্দুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এ শ্লোগান নিয়ে মাগুরায় গতকাল বুধবার থেকে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সদর উপজেলা পরিষদ এ মেলার আয়োজন করে। সকাল ১১ টায় মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম ও জাগলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ। দুইদিন ব্যাপী এ মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে।
স্কাউটস দিবস পালিত
চকরিয়া : “নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে একাধিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে চকরিয়ায় পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬। গত বুধবার এ উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব। এছাড়া স্কাউটের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সমাবেশে বক্তব্য রাখেন। পরে এক বর্ণাঢ্য র্যালি চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় এলাকায় গিয়ে শেষ হয়।
বীজ ও সার বিতরণ
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে কৃষি প্রণোদনার আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে উফশি জাতের আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণ শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
কৃষি প্রণোদনা
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়।
২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে উফশী আউশ ধান, গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার কৃষি প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী।
আলোচনা সভা
জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের জিয়ানগর উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ, মজুদ, মূল্য স্থিতিশীলতা ও বিতরণ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ননী গোপাল বায়, সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন, বালিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদারসহ বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদকবৃন্দ।
সভায় জ্বালানি তেলের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ মজুদ প্রতিরোধ, সঠিক মূল্যে বিক্রি নিশ্চিতকরণ এবং সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং নিয়মিত বাজার মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রযুক্তি সপ্তাহ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন।