বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর শিক্ষক থানার সদস্য (রুকন) মোহাম্মদ কামরুজ্জামান পলাশের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে দলটির আমীর ডা. শফিকুর রহমান গতকাল শনিবার এক শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, মোহাম্মদ কামরুজ্জামান পলাশের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন।
আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
উল্লেখ্য, মোহাম্মদ কামরুজ্জামান পলাশ অসুস্থ হয়ে গত শুক্রবার ভোরে নিজ বাসায় ৩৭ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর স্ত্রী ও ৩ সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। শনিবার বাইশগাঁও গ্রামের বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।