জুলাই আন্দোলনে নিহত শহীদ সাব্বির পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। ০২ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সম্মেলনে সাব্বিরের মা মায়া বেগম ও বোন শ্রাবন্তী হুমকির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।এসময় মা মায়া বেগম সাংবাদিকদের বলেন, কোটা বিরোধী আন্দোলন চলাকালে আওয়ামীলীগ ও তাদের দলীয় লোকজনের হাতে তার ছেলে শহীদ সাব্বির নিহত হয়। বাড়িতে সম্পত্তি নিয়ে বিরোধ থাকার কারণে নিহত সাব্বির কে বাড়ির কবরস্থানে দাফন না করেই নানান বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করতে হয়েছে।

সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় একই বাড়ির প্রতিপক্ষ লোকজন বিভিন্ন সময়ে সাব্বিরের বাবা আমির হোসেনসহ পরিবারের সকল সদস্যকে বিভিন্ন সময়ে হুমকি ধমকি দিয়ে আসছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

এর পরও গত ৩১/০৩/২০২৬ ইং সকালে তাদের সম্পত্তিতে থাকা একটি সুপারী গাছ থেকে সুপারি পাড়তে গেলে প্রতিপক্ষ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবাণীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের বাবুল, ঝর্না বেগম, শিলা বেগম,তৈয়বা খাতুন তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এসময় বাধা দিতে গেলে তারা শহীদ সাব্বিরের পিতা আমির হোসেন, মাতা মায়া বেগম ,বোন শ্রাবন্তীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় সদর থানায় পৃথক অভিযোগ দায়ের করার পর থেকে আসামীরা তাদের প্রতিনিয়ত হুমকি ধমকি প্রদান করে আসতেছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় প্রশাসনের কাছে সুবিচার দাবী করে তারা এই সংবাদ সম্মেলন করেন।