সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে সখিপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগ নেতার ভাই নব্য বিএনপি মামুনের মাটিকাটা থামছেই না । ফসলি জমি ও সরকারি রাস্তা ধ্বংস করে অবাদে চলছে তার মাটি কাটা। এলাকার লোকজন প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের কাছে অভিযোগ করেও থামাতে পারছে না তার মাটি কাটা। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই মাটি ব্যবসায়ী হলেন সখিপুর উপজেলা বিএনপির সদস্য দাবিদার গড়গোবিন্দপুর গ্রামের মামুন।
গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে গত কয়েক মাস যাবৎ সখিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলার কাছে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীর ভেকু এবং ট্রাক আটক করার বারবার দাবি করেও কোন কাজ হয়নি। স্থানীয় সাংবাদিক গণ বারবার মাটি কাটার ভিডিও এসিল্যান্ড অফিসে পাঠান। এরপরও থামছে না তার মাটি কাটা। সরেজমিনে ফসলি জমির মাটি কাটা এবং পাকা সড়ক নষ্ট হওয়ার সত্যতা পাওয়া গেছে।
গ্রামের প্রায় একশ শতাংশ জমির মাটি গভীর করে ভেকু মেশিন দিয়ে কেটে রাতের আধারে ড্রাম ট্রাকে অন্যত্র বিক্রি করা হচ্ছে। এতে গ্রামের পাকা রাস্তাটি ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া মাটি কাটার ফলে মানুষের রাতের ঘুম নষ্ট করা হচ্ছে এবং ধুলায় ঢেকে পরিবেশের মারাতœক ক্ষতি হচ্ছে। গ্রামের মানুষের একমাত্র রাস্তা জায়দা মার্কেট রোড ভেঙ্গে যাওয়ায় মানুষের স্বাভাবিক চলাফেরা মারাতœকভাবে বিঘিœত হচ্ছে বলে গ্রামের লোকজন অভিযোগ করেছেন।
গ্রামের বাসিন্দারা অভিযোগ তুলে বলেন, আইনকে তোয়াক্কা না করেই ফসলি জমির মাটি কেটে ড্রাম ট্রাকে মাটি পরিবহন করছেন। এতে রাস্তার ক্ষতি হওয়া ছাড়াও এলাকার পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।