বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমীর, বরিশাল অঞ্চলের টিম সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মোস্তফা কামাল হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার মহান রবের নিকট তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেছেন এবং সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি দোয়া করার আহ্বান জানিয়েছেন।