কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়া উপজেলার এক নম্বর জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের কোমর থেকে শরীরের নিন্মাংশ প্যারালাইস হয়ে যাওয়া সাইদুর রহমানের জন্য আলোকিত কলারোয়ার অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় নির্মিত মোদি এবং চায়ের দোকানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি তালা কলারোয়ার নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।
এ সময় তিনি বলেন মানব কল্যাণে এভাবে আমরা সকলে এগিয়ে আসলে অসহায় দুস্থ পরিবারও স্বাবলম্বী হয়ে নিজের পরিবারের আহার যোগাতে পারেন এবং এভাবে তিনি সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এছাড়া নিজের সাধ্য অনুযায়ী এই আলোকিত কলারোয়ার রেজিস্ট্রেশন এবং সাইদুরের জন্য সরকারি আর্থিক সহযোগিতার আশ্বাস দেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০১নং- জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও: কামরুজ্জামান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক শাখার এস,পি মোঃ আবুল হোসেন, মো: আব্দুর রকিব (ইসলামী ব্যাংক, ঢাকা) সহ:অধ্যা: ডাক্তার মোঃ ইউনুস আলী, মো:কুরবান আলী, মাও: আব্দুর রকিব, মৌঃ আজিজুর রহমান, অত্র গ্রামের অসংখ্য পুরুষ, মহিলা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আলোকিত কলারোয়ার সভাপতি মো:শামসুল আলম (বুলবুল)।