বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন ২ নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ ই মার্চ শুক্রবার বিকাল ৫টায় চাম্পাতলা গ্রামে ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. সালাউদ্দিন সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলা আমির মো নুরুল আমিন সিকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম খলিল, পঞ্চসার ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো মমিন বিশ্বাস, চম্পাতলা বিশিষ্ট ব্যক্তিত্ব আলী আশ্রাফ ঢালী ইউনিয়ন বায়তুল মাল সেক্রেটারি মো জাহিদ হাসান। প্রমুখ। ইফতার পূর্ব আলোচনায় বক্তরা বলেন, রমজান আমাদের কাছে তাকওয়া অর্জনের মাস তাই রমজান মাসে ছিয়াম পালন করে আমাদের তাকওয়া অর্জন করতে হবে। এবং রমজানের শিক্ষা নিয়ে আমাদের কুরআন সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। ইফতার মাহফিলে পঞ্চসার ইউনিয়নের জামায়াতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী উপস্থিত হয়।

চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় এফ আর হিউম্যান কেয়ারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) চান্দিনা পৌরসভার ৩নং ওয়ার্ড হারং এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী হারং ৩নং ওয়ার্ডের সভাপতি মু. আবু হানিফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এফ আর হিউম্যান কেয়ারের উপদেষ্টা রেজাউল করিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি ইয়াহিয়া রায়হান। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুল্লাহ বাহার।

এ সময় আরও বক্তব্য রাখেন হারং সিনিয়র মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রব, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসাইন, দুলাল সরকার ও আব্দুস সালাম খান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারং সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাংকার রফিকুল ইসলাম, ইমরান হাসান শুভ, আখালুর রহমান হেলাল, তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চট্টগ্রাম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রাইমুভার ট্রেইলার সেক্টর চট্টগ্রাম মহানগরীর উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নগরীর লিলি কনভেনশন হলে সেক্টর সভাপতি মাসুদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

মুরাদনগর (কুমিল্লা)

মুরাদনগরে নবছায়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলা যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সামাজিক সংগঠন নবছায়া সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা সুমন সভাপতিত্বে যাত্রাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হাবিবুর রহমান মাস্টার, উপজেলা যুবদল আহবায়ক মির্জা শহিদুল হাসান, সুজন(সুশাসনের জন্য নাগরিক) মুরাদনগর উপজেলা শাখা সভাপতি ও সাংবাদিক আবুল কালাম আজাদ ভূঁইয়া,ইউপির সদস্য বাবুল মুন্সী, যাত্রাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক ও শিক্ষক কাজী শাহাবুদ্দিন, যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য তৈয়বুর রহমান, সৈয়দ শিরাজুল ইসলাম, শিক্ষক শিরাজুল ইসলাম ও এনসিপি নেতাকর্মীরা।

চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চান্দিনা উপজেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ওই মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আলীম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস ও অর্থ সম্পাদক মাওলানা এনামুল হক।

উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিচাইল ইউনিয়নের উপদেষ্টা মাওলানা নুরুল হক।

শ্রীপুর (মাগুরা)

মাগুরায় শ্রীপুরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলীয় কার্যালয়ে দায়িত্বশীলদের নিয়ে ৮ই মার্চ রবিবার দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা, সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।