বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রামপুরা উত্তর থানার মহিলা বিভাগের রুকন কামরুনাহার ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কাপ সদস্য, জামায়াতে ইসলামীর রুপনগর থানার রুকন সাইফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুমা কামরুনাহার ও মরহুম সাইফুল ইসলাম ছিলেন ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ শপথের কর্মী। তারা কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দেশকে ন্যায়- ইনসাফভিত্তিক ইসলামী কল্যাণে রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষদিন পর্যন্ত সে লক্ষ্যে আপোষহীন ছিলেন। তাদের মৃত্যুতে আমরা ২ জন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালাম। নেতৃদ্বয় মরহুমান্বয়ের মাগফিরাত কামনা করে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তাঁরা মরহুম দ্বয়ের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবরে জামিল ধারনের তাওফিক কামনা করেন।
উল্লেখ্য, কামরুনাহার মঙ্গলবার সকাল ৭ টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে ৩ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে। তার গ্রামের বাড়ী বরিশাল মেহেদীগঞ্জে। মরহুমার নামাজে জানাজা মঙ্গলবার বাদ আসর ঢাকায় সিপাহীবাগ এলাকায় অনুষ্ঠিত হয় এবং পরে তাকে সিপাহিবাগ কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় স্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
সাইফুল ইসলাম গতকাল মঙ্গলবার দুপুরে স্ট্রোকজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ১ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ মাগরিব মিরপুর ১ নং ঈদগাহ মাঠের পশ্চিম দক্ষিণ পাশে অবস্থিত মণি কানন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে স্থানীয় গোরস্তানে দাফন করা হয়।