লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: সম্প্রতি বিআইডব্লিউটিএ কতৃক লৌহজংয়ের পদ্মা নদী সংলগ্ন শিমুলিয়া বাজার এলাকাসহ বেশ কিছু এলাকায় ব্যাক্তি মালিকানাধীন জায়গায় সিমানা পিলার নির্মান করায় ভুসে উঠেছে গ্রামগুলোর স্থানীয়রা। তারি পরিপেক্ষিতে শনিবার বিকেলে লৌহজং ভূমি অধিকার রক্ষা ও বাস্তবায়ন কমিটির উদ্দ্যোগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা তাদের পূর্ব পুরুষ ভিটা ও জমি রক্ষার দাবীতে লৌহজংয়ের শিমুলিয়া বাজারে এক জরুরী আলোচনা সভা করেন।
লৌহজং লৌহজং ভূমি অধিকার রক্ষা ও বাস্তবায়ন কমিটির সহ সভাপতি হাজী মো:খালেক মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মো: লোকমান হোসেনের সঞ্চালনায় এ সময়ে বক্তব্য রাখেন আলমগীর পাঠান,মো:মাওলা মুন্সী, মোবারক ব্যাপারী,আসলাম শেখ,হাজী মো:আবুল হোসেন,হাজী রহমান শেখ,মো:আব্দুল কাদির সাওদাগারসহ আরো অনেকেই।বক্তরা এ সময়ে তাদের পূর্ব পুরুষে খাজনা দেওয়াকৃত জমিতে বিআইডব্লিউটিএ কতৃক সিমানা পিলার নির্মানের প্রতিবাদ জানান এবং তাদের পূর্ব পুরুষের জায়গা থেকে সিমানা পিলার সরানোর দাবী জানান।