ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ফুলপুরে ধর্ষণের অপমান সইতে না ১৩ বছরের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। উপজেলার রড় শুনই গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, বড় শুনই গ্রামের আলাল উদ্দিনের পুত্র দুই সন্তানের জনক রুবেল মিয়া (৩৫) রোববার সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ করে। এ অপমান সইতে না পেরে সোমবার সকালে ওই কিশোরী বিষপান করে। ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদি হয়ে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
কিশোরীর দাদি জানান, আমার নাতিন বিষপান করে এসে বলছে, রুবেল আমাকে ধর্ষণ করছে। আমি আর বাঁচতে চাইনা। তাকে হাসপাতালে নিয়েও বাঁচাতে পারলাম না। রুবেলের ফাঁসি চাই। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।