শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া নির্বাচন গত ৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে শেরপুর জেলা রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদুল হক রুবেল (ধানের শীষ প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোট ১,৬৬,১১৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৪৭,০৫১ ভোট। এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান (কাঁচি প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট। নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ২,১৩,৬৪৮ এবং বাতিল ভোটের সংখ্যা ২,০৮৬। মোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়ায় ৪,১৩,৩৭৭, যার মধ্যে ভোটদানের হার ছিল ৫২.১৯ শতাংশ। এই আসনে পোস্টাল ভোট গণনাকেন্দ্রের সংখ্যা ছিল ১২৯টি এবং ফলাফল ঘোষণা করা হয়েছে ১২৮+১ কেন্দ্রে।