নরসিংদী সংবাদদাতা : নরসিংদী জেলার মাধবদী থানার ভাটপাড়ায় অবস্থিত আমিগো পলিফাইবার কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের নিকট মোটা অঙ্কের চাঁদা দাবী করেছে এলাকার কতিপয় সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র। গত ১৪ এপ্রিল সকাল ১১ টার দিকে এলাকার কুখ্যাত চাঁদাবাজ ও সন্ত্রাসী মো: রনি, সিফাত, মো: জনি, হেলাল মিয়াসহ অজ্ঞাত আরো ৩/৪ জন চাঁদাবাজ ও সন্ত্রাসীদল আমিগো পলিফাইবার কোম্পানি লিমিটেড এর অফিস কক্ষে গিয়ে অবৈধ শক্তি ও দাপট প্রদর্শন পূর্বক কোম্পানিতে থাকা কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন ও ত্রাস সৃষ্টি করে চায়না মালিকপক্ষের নিকট প্রতি মাসে ৪০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে উক্ত কোম্পানি ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকী প্রদান করে। এব্যাপারে কোম্পানিতে কর্মরত দোভাষী হাছিবুল হোসেন বাদী হয়ে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। মাধবদী থানা কর্তৃপক্ষ অভিযোগটি আমলে নিয়ে মাধবদী থানায় আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধে দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় একটি মামলা রুজু করে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবদী থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আলাউদ্দিন মামলার প্রধান আসামী রনিকে স্থানীয় বাজার থেকে গ্রেফতার করে তাকে নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ন্যায় বিচারের স্বার্থে এবং মামলা তদন্ত সুবির্ধাতে বিজ্ঞ কৌশলীর বক্তব্য সন্তুষ্ট হয়ে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে মাধবদী থানা পুলিশ আসামীকে রিমান্ডে নিলে আসামী অপরাধ স্বীকার করে জবানবন্দী প্রদান করে। এ বিষয়ে চায়না কোম্পানির দুভাষী হাছিবুল হোসেন ২৫ এপ্রিল শনিবার নরসিংদী প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করে চাঁদাবাজ চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গ্রাম-গঞ্জ-শহর
মাধবদী ভাটপাড়ার একটি বিদেশী কোম্পানির কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি গ্রেফতার ১
নরসিংদী জেলার মাধবদী থানার ভাটপাড়ায় অবস্থিত আমিগো পলিফাইবার কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের নিকট মোটা অঙ্কের চাঁদা দাবী করেছে