নাটোর সংবাদদাতা: নাটোরের নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও চোখের ছানি অপারেশন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ) নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে গাক চক্ষু হাসপাতাল এর আয়োজনে এবং ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মেয়র প্রার্থীর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া। তিনি চোখের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তরা বলেন, চোখ মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যারা চোখে দেখতে পায় না, তারা বুঝতে পারে চোখের গুরুত্ব। বর্তমানে দেশে চোখের ছানির রোগী অনেক। এভাবে চোখের ছানি অপারেশনের সুযোগ পেলে অনেক অসহায় নারী-পুরুষ চোখের চিকিৎসা করতে পারবে। তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক জনপ্রতিনিধিরা এধরনের সেবামূলক কাজের উদ্যোগ নিলে সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপকৃত হবে। ভবিষ্যতে এধরনের সেবামূলক কাজের উদ্যোগ নেওয়ার আহবান জানান।
গ্রাম-গঞ্জ-শহর
নাটোরে ফ্রি চক্ষুশিবির
নাটোরের নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও চোখের ছানি অপারেশন করা হয়েছে।
Printed Edition