কিশোরগঞ্জ সংবাদদাতা : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক শনিবার (১৪ মার্চ) সকালে শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও কিশোরগঞ্জ পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
শ্রীপুর (মাগুরা)
মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনতামুলক সমন্বিত অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে শহরে বের হয় র্যালি। র্যালীতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান,জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন শামীম কবির,মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন ফকির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমানসহ মাগুরা পৌরসভার পরিছন্নতা কর্মীর অংশ নেয়। আয়োজকরা জানান, শহরের বিভিন্ন নালা নর্দমা ও ড্রেনে ডেঙ্গু ও মশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে আমাদের সমন্বিত অভিযান শুরু হয়েছে। এ অভিযান শহরের পাড়া, মহল্লার বিভিন্ন ড্রেনে ফগার মেশিনের সাহায্যে ওষুধ ছিটানোর মাধ্যমে প্রতিরোধ করা হবে। সমন্বিত এ অভিযানে মাগুরাবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।
গাইবান্ধা
উঠেছে সাধারণ মানুষ। শহরের বাসিন্দারা বলছেন, মশার দাপটে এখন ঘরের ভেতর কিংবা বাইরে কোথাও স্বস্তি নেই। অনেকেই মশারি, কয়েল কিংবা স্প্রে ব্যবহার করেও মশার হাত থেকে রেহাই পাচ্ছেন না। শহরের সচেতন ও অভিজ্ঞ মহলের মতে, পৌর এলাকার অধিকাংশ ড্রেন দায়সারা ভাবে নির্মাণ করায় সেখানে পানি প্রবাহিত হয় না। ফলে দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা পানিতে মশার বংশবিস্তার দ্রুত বাড়ছে। বিশেষ করে বিগত সরকারের সময়ে নির্মিত অনেক ড্রেনের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন ¯’ানীয়রা। অনেক ড্রেনের উপরের পাটাতনও নেই, ফলে সেখানে সহজেই মশার আবাসস্থল তৈরি হচ্ছে।
পিরোজপুর
পিরোজপুর ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের উদ্বুদ্ধ করতে পিরোজপুরে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান শুরু হয়। জেলা ও দায়রা জজের বাসভবন এবং প্রবীণ পার্ক সংলগ্ন জরাজীর্ণ পুকুর পরিষ্কারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অভিযানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি , উপজেলা পরিষদ চেয়ারম্যান সম্ভাব্য পদপ্রার্থী অধ্যক্ষ জহিরুল হক, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আখতারুজ্জামান শেখ রাহাত, সাবেক জেলা ছাত্রদল সভাপতি খাইরুজ্জামান বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
ডেঙ্গু প্রতিরোধে শনিবার থেকে বিশেষ অভিযান সিরাজদিখান থানা পুলিশের। আসন্ন বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গুর নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জ সিরাজদিখানে মশক নিধনে বিশেষ উদ্যোগ নিয়েছে সিরাজদিথান থানা পুলিশ। ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ শীর্ষক এ অভিযান আজ শনিবার থেকে।
ডেঙ্গু রোগের বিস্তার রোধে অ্যাডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে থানা শাসন।
সম্প্রতি সিরাজদিখান থানা,উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সিরাজদিখান বাজার এলাকা ও আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার পুলিশ সদস্যরা আশপাশের জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ার, ড্রাম, ফুলের টবসহ অ্যাডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার ও ধ্বংস করেন। পাশাপাশি মশা নিধনের জন্য স্প্রে কার্যক্রমও পরিচালনা করা হয়।
লালমোহন (ভোলা)
‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, মশার বিস্তার রোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতা র্যালি বের করা হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহা সাদী-র নেতৃত্বে র্যা লিতে অংশগ্রহণ করেন মেডিকেল অফিসার ডাঃ মো. শাহাদাৎ হোসেন, ডাঃ মো. আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মো. হাসিবুর রহমান, ডাঃ ইউসুফ হোসেন, নার্স, মিডওয়াইফাইসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র্যা লি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।