বিশ্বজুড়ে চলমান অস্থিরতা নিরসন, ইরানের প্রতি সংহতি প্রকাশ এবং শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে পালিত হয়েছে এক মানববন্ধন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ‘আহলেবাইতের আশেকান সমাজ’ বৃহত্তর ফরিদপুর জেলা শাখার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আগ্রাসী মনোভাব ত্যাগ করে মানবিক বিশ্ব গড়ে তুলতে হবে।