গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য জামায়াতের জেলা আমির জননেতা আব্দুল করিম বলেছেন ,জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালিত না হলে আবারও স্বৈরাচারের পথ প্রশস্থ হবে এমনকি স্বৈরাচার যদি আবার ক্ষমতায় আসে তাহলে এই দেশ পিছিয়ে পড়বে। তিনি গত শুক্রবার জামায়াতের উদ্যোগে স্থানীয় দারুল আমান ট্রাস্টে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন । শহর আমির অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজের সভাপতিতে আরও বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক , শহর সেক্রেটারি আবূ হাসান মিয়া ,কর্ম পরিষদ সদস্য তোফায়েল হোসেন ও ফরুক আহমেদ প্রমুখ। প্রধান অতিথি আব্দুল করিম এমপি ওয়ার্ড দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, এখনো যারা দিন কায়েমের ব্যাপারে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেন নাই তাদেরকে কোরআন হাদিসের আলোকে উপযুক্ত জ্ঞান অর্জন করে মাঠে ময়দানে যথার্থ ভূমিকা রাখতে হবে। ব্যক্তি গঠন আত্ম গঠন ও মান উন্নয়নের মাধ্যমেই কেবল এই দায়িত্ব পালন করা সম্ভব। এবং ইহকালে কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ করাও সম্ভব এজন্য তিনি দায়িত্বশীলদেরকে আল্লাহর নিকট জবাবদিহির অনুভূতি নিয়ে ময়দানে প্রয়োজনীয় শ্রম বিনিয়োগের আহ্বান জানান।
গ্রাম-গঞ্জ-শহর
জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালিত না হলে স্বৈরাচার ফিরবে -আ: করিম এমপি
গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য জামায়াতের জেলা আমির জননেতা আব্দুল করিম বলেছেন