আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে তাল গাছের রস কাটা কে কেন্দ্র করে দ্বন্ধে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে। সাইদুল মৃধা ও তার স্ত্রী আসমা বেগম ও মেয়ে জান্নাতি বৃদ্ধ আতাহার হাওলাদারকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনা স্হলে পুলিশ গিয়ে ওইদিন সন্ধ্যায় নিহতের মরদেহ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে। আজ শুক্রবার নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে সাইদুল মৃধা ও আতাহার হাওলাদারের মধ্যে একটি তাল গাছ নিয়ে দ্বন্ধ চলে আসছে। বৃহস্পতিবার সকালে ওই তাল গাছের রস সংগ্রহ করতে আতাহার হাওলাদার গাছ প্রস্তুত করেন। ওইদিন বিকেলে সাইদুল মৃধা ওই গাছে বাঁশের আড় ভেঙ্গে ফেলেন।
এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায় সাইদুল মৃধা, তার স্ত্রী আসমা ও মেয়ে জান্নাতি বৃদ্ধ আতাহার হাওলাদারকে পিটিয়ে আহত করে। তাদের মারধর সে (আতাহার) জ্ঞান হারিয়ে ফেলে। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মহুয়া আক্তার তাকে মৃত্যু ঘোষনা করেছেন। এ ঘটনার পরপরই সাইদুল মৃধা ও তার পরিবারের লোকজন পালিয়েছে। ওইদিন সন্ধ্যায় আমতলী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।