হাটহাজারীতে পুলিশের এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একাধিক দেশীয় বন্দুক, দা ও কুড়াল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টা ৩০ মিনিট থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত হাটহাজারী থানার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া পাহাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই রূপন নাথ এবং আভিযানিক দল দায়িত্বে ছিলেন।

অভিযানে গ্রেপ্তার হন পশ্চিম ধলই এলাকার বাসিন্দা মোঃ এরশাদ (২৯)। তিনি ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ উদালিয়া ২নং ওয়ার্ডের মিয়া জান চৌধুরী বাড়িতে বসবাস করতেন।

গ্রেপ্তারের সময় এরশাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে: ৩টি কাঠের বাটযুক্ত দেশীয় একনলা বন্দুক, ১টি লোহা ও প্লাস্টিক বাটযুক্ত দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড সাদা রঙের বন্দুকের কার্তুজ, ২টি কাঠের বাটযুক্ত দা, ৪টি দেশীয় কুড়াল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি বর্তমানে হাটহাজারী মডেল থানার হাজতখানায় রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। হাটহাজারী থানায় মামলা নং-১১, ধারা ঞযব অৎসং অপঃ ১৮৭৮ এর ১৯অ/১৯(ভ) অনুযায়ী রুজু করা হয়েছে।