২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চাহিদা অনুযায়ী খাবার সরবরাহের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। হাসপাতালে রোগীদের খাদ্য বরাদ্দ বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতিদিন ১০০ জনের পরিবর্তে ২৫০ জন রোগী এই সরকারি খাদ্য সুবিধার আওতায় আসলো। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা হাসপাতালে আয়োজিত খাদ্য সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল। নুরুল ইসলাম বুলবুল বলেন, রোগীদের সেবার মান উন্নয়ন ও মানবিক সহায়তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন। এসময় চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান, হাসপাতালের আরএমও ডাঃ আব্দুস সামাদ, ডাঃ মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে হাসপাতালে রোগীর সংখ্যার তুলনায় খাবারের বরাদ্দ কম থাকায় সাধারণ রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। নতুন এই উদ্যোগের ফলে সেই সমস্যার অনেকটাই সমাধান হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে খাদ্য বরাদ্দ বাড়ালেন নূরুল ইসলাম বুলবুল এমপি
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চাহিদা অনুযায়ী খাবার সরবরাহের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। হাসপাতালে রোগীদের খাদ্য বরাদ্দ বাড়ানো হয়েছে।
Printed Edition