চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী পঞ্চায়েতবাড়ী নিবাসী মরহুম সৈয়দ আহম্মদ এর ১ম পুত্র ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ মোহাম্মদ শাহজাহান গতকাল শনিবার সকাল ৭টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বাদ আসর চৌধুরীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমের ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার ইবাদতগুলো কবুল করুন। তার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন।