ঝালকাঠি সংবাদদাতা : স্বাধীনতার ৫৫ বছর ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার দুপুরে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে, মহান স্বাধীনতার ৫৫তম বর্ষ উদযাপন উপলক্ষে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, ঝালকাঠি ব্রাঞ্চ এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের বিতর্কের বিষয় ছিল “শহরমুখী চাকরির বিকল্প হিসেবে ফ্রিল্যান্সিং কি গ্রামের বৈষম্য দূর করতে সক্ষম?”
ইফতার মাহফিল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য ডাঃ আব্দুর রহিম সরকার। বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ নরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইন,সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহ সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু,মশিউর রহমান প্রমুখ। ইফতার মাহফিলে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার
কুমারখালী (কুষ্টিয়া) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার আওতাধীন মসজিদসমূহের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে দোয়া প্রত্যাশী খান আতিকুর রহমান সবুজ এই উপহার সামগ্রী প্রদান করেন।