খুলনা ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ন্যায় ও ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই জনগণ ঈদের পূর্ণ আনন্দ ভোগ করা সম্ভব। ইসলামী রাষ্ট্র কায়েম ছাড়া ঈদের আনন্দ পূর্ণ আনন্দ জনগণ পাবে। তিনি বলেন, ইসলামকে সকল স্তরে বাস্তবায়নের মাধ্যমে দ্বীন কায়েম করা সম্ভব। কারণ, দ্বীন কায়েম না হলে ইসলামের সকল হুকুমগুলো মেনে চলা সম্ভব না। আর এ কাজ সুসম্পন্ন করতে হলে সংগঠনকে শক্তিশালী করা একান্ত প্রয়োজন। ২৮ মার্চ (শনিবার) বিকেলে নগরীর শহীদ আমিনুল ইসলাম বিমান মিলনায়তনে মহানগরী ছাত্রশিবিরের সদস্যদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল তত্ত্বাবধায়ক হাফেজ ইউসুফ ইসলাহী।

মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউ-েশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি মহানগরী আমীর আরও বলেন, ভবিষ্যত বাংলাদেশের জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক দরকার। এজন্য শিবিরকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার প্র¯‘তি গ্রহণ করতে হবে। একাডেমিক পড়াশোনার বাইরে জ্ঞান, যোগ্যতা, দক্ষতায় নিজেকে শীর্ষে নিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, মানব জীবনের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন। তাকওয়া অর্জনের মাধ্যমে মানুষ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। রমাদানের অর্জিত তাকওয়ার শিক্ষা অনুযায়ী আমলের আহ্বান জানান তিনি। সভাপতির বক্তৃতায় মহানগর সভাপতি রাকিব হাসান বলেন, ঈদ পুনর্মিলনীর এ আয়োজন পারস্পরিক সম্পর্ক জোরদার, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা তাদের বক্তব্যে ঈদের তাৎপর্য তুলে ধরেন এবং ভ্রাতৃত্ব, ঐক্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা আগামী দিনে বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখতে সংগঠনের জনশক্তিদের আরও যোগ্যতা অর্জনের আহ্বান জানান।