কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : পুলিশি সেবার পাশাপাশি বিভিন্ন মানব সেবায় অসামান্য অবদান রেখেই চলেছেন কমলনগরের কৃতি সন্তান পুলিশ সদস্য মো. দোলন। তার এ সব কৃতিত্বের জন্য মাত্র ১০ বছরের চাকরী জীবনে পেয়েছেন সরকারী- বেসরকারি বিভিন্ন সম্মাননা পদক। সর্বশেষ গত শুক্রবার (৩ই এপ্রিল) সানরাইজ ক্লাব কর্তৃক আয়োজিত কমলনগর গর্ব সম্মানা পদকও পেয়েছেন তিনি। ওই দিন আইন শৃঙ্খলার পাশাপাশি মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ জাতীয় সংসদের হুইপ স্থানীয় সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান তার হাতে সম্মাননা পদক তুলে দেন।
উপজেলার পাটারিরহাট এলাকার আলহাজ্ব মো: ফারুক মেহেদীর একমাত্র ছেলে দোলন ছাত্র জীবন থেকে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে ছিলেন। তিনি ২০১৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে বর্তমানে ডিএমপি ঢাকার লালবাগ বিভাগে কর্মরত আছেন।
চাকরি জীবনের পাশাপাশি তিনি বান্দরবান, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের কল্যাণে কাজ করে সর্ব মহলে পেয়েছেন ভূয়সী প্রশংসা।